তাফসীরের পরিচয়

Screenshot 20260715 114236 Gallery তাফসীরের পরিচয়

❓প্রশ্ন: তাফসীর কি? 

✍️উত্তর:… بسم الله الرحمن الرحيم ….

আভিধানিক অর্থ:

“তাফসীর” (تفسير)  শব্দটি এসেছে আরবী ফাসার (فَسَر)  ধাতু থেকে, যার অর্থ হলো খোলাসা করা, ব্যাখ্যা করা, বর্ননা করা, প্রকাশ করা।

উদাহরণস্বরূপ, আল্লাহ তায়ালার বক্তব্য –

وَ لَا یَاۡتُوۡنَكَ بِمَثَلٍ اِلَّا جِئۡنٰكَ بِالۡحَقِّ وَ اَحۡسَنَ تَفۡسِیۡرًا

অর্থ: “তারা আপনার কাছে কোন সমস্যা উপস্থাপিত করলেই আমি আপনাকে তার

সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করি।” -(সূরা ফুরক্বান: ৩৩)

পারিভাষিক অর্থ:

কুরআন মাজীদের বাণী থেকে এর অর্থ, উদ্দেশ্য ও মর্ম অনুধাবনের জন্য এবং হুকুম-আহকাম (বিধি-বিধান) বের করার জন্য শব্দগত, ব্যাকরণগত, প্রেক্ষাপটগত (আসবাবুন নুযূল), শরঈ দলীল ও সহিহ ব্যাখ্যা দ্বারা মুফাসসিরগণের ব্যাখ্যা প্রদানের নামই তাফসীর।

সহজভাবে বললে, তাফসীর হলো কুরআনকে সঠিকভাবে বুঝতে সাহায্য করার জন্য এর আয়াতসমূহকে বিশ্লেষণ ও ব্যাখ্যা করার বিদ্যা।

★ মুফাস্সির:

মুফাস্সির বা তাফসীরকারক সেই ব্যক্তিকে বলা হয় যার মধ্যে মানবীয় সামর্থানুযায়ী কুরআনের অর্থ উম্মোচন ও বর্ণনা করার যোগ্যতা আছে।

……فقط. والله اعلم بالصواب ……..

🖍️উত্তর লিখনে-

মুফতী রিয়াজুল ইসলাম হানাফী

মাদারীপুরী

👉🏿শরয়ী মাসয়ালার সামাধান জানতে যোগাযোগ করুন –

📱+8801339868000 (Whatsapp)

📧 contact.hanafifatawa@gmail.com

 

 

WhatsApp