প্রাথমিক কথা

হানাফি ফাতাওয়া - প্রাথমিক কথা

……بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ……


اِنَّ الْحمدَ لله، والصلاةُ والسلامُ عَلٰى رسول الله

আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তা’আলার জন্য, যিনি আমাদের হিদায়াত দিয়েছেন ও দ্বীনের বুঝ দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মাদ ﷺ, তাঁর পরিবার, সাহাবাগণ এবং কিয়ামত পর্যন্ত তাঁর অনুসারীদের প্রতি।

বর্তমান যুগে মানুষ নানা সমস্যায় জর্জরিত। দ্বীনি জ্ঞান ও ইসলামী বিধান সম্পর্কে সঠিক দিকনির্দেশনার অভাবে মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। 

এমতাবস্থায় কুরআন ও সহীহ হাদীসের আলোকে নির্ভরযোগ্য ফিকহি দৃষ্টিভঙ্গিতে সমাধান প্রদান করা একান্ত প্রয়োজন।

এই লক্ষ্যেই “হানাফী ফাতাওয়া” ওয়েবসাইটের যাত্রা। এ ব্লগে হানাফি মাযহাবভিত্তিক নির্ভরযোগ্য ইসলামিক ফিকহি মাসয়ালা মাসায়িল উপস্থাপন করা হয়, যা কুরআন ও হাদীসের আলোকে প্রমাণসমর্থিত, নির্ভরযোগ্য ও যুগোপযোগী।

মানুষ শরয়ী কোন মাসয়ালা মাসায়িল না জানলে হক্কানী ও বিজ্ঞ আলেমদের কাছে প্রশ্ন করে জেনে দিতে হবে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, 

 فَاسْئَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لاَ تَعْلَمُوْنَ

অর্থ, “অতএব, যদি তোমরা না জানো, তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো।”
—(সূরা আন-নাহল: ৪৩)

এই আয়াত আমাদেরকে দ্বীনি বিষয়ে বিশেষজ্ঞ আলেমদের থেকে জ্ঞান গ্রহণের নির্দেশ দেয়। সেই নির্দেশনা মেনে আমরা ইলমে দীনের খেদমতে নিয়োজিত হতে চাচ্ছি।

যেহেতু ফিকহি মাসয়ালা মাসায়িল জানতে হলে ইলমে ফিকহ, উসূলে ফিকহ, উসূলে হাদীস ও উসূলে তাফসীর সম্পর্কে জ্ঞান থাকাও জরুরী তাই ভূমিকায় এ চারটি বিষয় নিয়য়েও সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে ইংশা আল্লাহ। 

আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে ভুল প্রমাণ করা নয়, বরং দ্বীনের সহীহ ব্যাখ্যা ও মাসায়েল সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আশা করি এই ক্ষুদ্র প্রয়াস আল্লাহর কাছে কবুল হবে এবং মুসলিম উম্মাহর উপকারে আসবে।

اللهم علّمنا ما ينفعنا وانفعنا بما علّمتنا وزدنا🤲 علما نافعاً

WhatsApp